শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেসিকে হত্যার হুমকি: স্ত্রীর সুপার মার্কেটে এলোপাতাড়ি গুলি

মেসিকে হত্যার হুমকি: স্ত্রীর সুপার মার্কেটে এলোপাতাড়ি গুলি

অনুসন্ধান ডেস্ক:: ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এমনকি ওই হুমকি দিয়ে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সুপারমার্কেটে গুলিও ছুঁড়েছে দুর্বৃত্তরা।রুকুজ্জোদের ওই সুপারমার্কেটটি আর্জেন্টিনার রোজারিওতে।

আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এসব তথ্য উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেসিদের সুপারমার্কেট যে শহরে সেই রোজারিওর মেয়র পাবলো ইয়াভকিন মাদক চোরাকারবারী। সে মেসিকে বাঁচাতে পারবে না। আক্রমণের কবলে পড়া সুপারমার্কেটের নাম সুপারমার্কেডো ইউনিকো।

ওই মার্কেটের দায়িত্বে রয়েছেন রোকুজ্জোর এক নিকটাত্মীয়। দুর্বৃত্তদের গোলাগুলির সময় মার্কেট বন্ধ ছিল। সুপারমার্কেটে ১৪টি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলিতে মার্কেটের দেয়াল-গ্লাস ছিদ্র হয়ে যায়।

সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, মোটরবাইকে করে দুজন লোক এই কাণ্ড ঘটিয়েছেন। গোলাগুলির পর দুর্বৃত্তরা মেসির জন্য হুমকি দিয়ে যায়।এক কাগজে হুমকির বার্তা দিয়ে দুর্বৃত্তরা জানায়, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।

পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’ এদিকে এ ঘটনার পর তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। যদিও এখনও কাউকে ধরতে পারেনি তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯