মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অ্যাডিনো ভাইরাসে বাড়ছে শিশুর মৃত্যু, করোনার মতোই রূপ পাল্টে হচ্ছে ভয়ঙ্কর

অ্যাডিনো ভাইরাসে বাড়ছে শিশুর মৃত্যু, করোনার মতোই রূপ পাল্টে হচ্ছে ভয়ঙ্কর

অনুসন্ধান ডেস্ক:: অ্যাডিনো ভাইরাসে আরও পাঁচ শিশুর মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গে। এনিয়ে অ্যাডিনো আক্রান্ত অন্তত ১২ শিশুর মৃত্যু হলো এ বছর।

একে করোনার থেকে ভয়াবহ উল্লেখ করে আক্রান্ত শিশুদের স্কুল ও ডে-কেয়ার সেন্টারে না পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অ্যাডিনোর উপসর্গ জ্বর, ঠাণ্ডা আর শ্বাসকষ্ট নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে চার শতাধিক শিশু। এর মধ্যে মঙ্গল (২৮ ফেব্রুয়ারি) ও বুধবার (১ মার্চ) কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ শিশুর মৃত্যু হয়।

শ্বাসকষ্ট নিয়ে আসা শিশুদের অন্য হাসপাতালে রেফার না করে চিকিৎসা শুরু করতে হবে জানিয়ে অ্যাডিনোর প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতালের শিশুরোগ বিভাগকে সতর্ক করে ১০ দফা স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

এদিকে বুধবার পর্যন্ত হুগলিতে ৯৫ জন, কোচবিহারে ৮২ জন, শিলিগুড়িতে ২৬ জন ও কালনায় শতাধিক শিশু অ্যাডিনোর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে আড়াইশ’ থেকে তিনশ’ শিশু অ্যাডিনোর উপসর্গ নিয়ে যাচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে।

পরিস্থিতি ধীরে ধীরে গুরুতর হচ্ছে বলে সতর্ক করেছেন কলকাতার প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপূর্ব ঘোষ। আর ফুসফুস বিশেষজ্ঞ পার্থসরথি ভট্টাচার্যের মতে, করোনার মতোই রূপ পাল্টে ভয়ঙ্কর হচ্ছে অ্যাডিনো।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯