শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনুসন্ধান ডেস্ক::: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও দুই পেসার দিয়ে।

বুধবার (১ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। দু’দলের ওয়ানডে পরিসংখ্যানে অনেকটা এগিয়ে ইংল্যান্ড। তবে ব্যাটার ও বোলারদের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ ক্রিকেটাররা। এখনো আছেন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা। যাদের অভিজ্ঞতায় ভরসা বাংলাদেশের।

দু’দলের লড়াইয়ে সর্বাধিক রানের তালিকায় আধিপত্য বাংলাদেশ ব্যাটারদের। সেরা সাতের ৫ জনই টাইগার ব্যাটার। এই সিরিজেও আছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। বোলারদের তালিকায় সেরা ছয়ে সমানে সমান। ১৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ইংল্যান্ডের আদিল রশিদ আর টাইগারদের হয়ে সাকিব আল হাসানের সুযোগ থাকছে নিজেদের রেকর্ড সমৃদ্ধ করার। মাত্র ৪ ম্যাচে ১১ উইকেট আদিলের।

একনজরে দেখে নিন দুই দলের একাদশ-

বাংলাদেশ দল- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড দল- জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড ও জোফরা আর্চার।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯