বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়েতে নাচতে নাচতেই যুবকের মৃত্যু

বিয়েতে নাচতে নাচতেই যুবকের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলার পারদি গ্রামে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই হঠাৎ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী এক যুবকের।

শনিবারের এ ঘটনার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর: দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া ডটকম জানা গেছে, ওই যুবকের নাম মুত্যম। তিনি ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা।দ্য ইকোনমিক টাইমসের খবর থেকে জানা যায়, আত্মীয়ের বিয়ে উপলক্ষে তেলেঙ্গানায় গিয়েছিলেন ওই যুবক। ওইদিন বিয়েবাড়িতে অন্যদের সঙ্গে উদ্দাম নাচে মেতে ওঠেন তিনি।

নাচতে নাচতেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। ভিডিওতে দেখা যায়, চমৎকার হাসিখুশি পরিবেশ। সেখানে গানের তালে নাচে মাতোয়ারা এক যুবক। কিন্তু নাচতে নাচতে তিনি হঠাৎ থমকে দাঁড়ান এবং একটু পরেই মাটিতে হুমড়ি খেয়ে পড়েন। উপস্থিত লোকজন ঘটনাটি বুঝার পর পরই তাকে দ্রুত নিকটবর্তী ভাইসা আরিয়া হাসপাতালে নেয়। তবে বাঁচানো যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯