শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এমবাপ্পে-বেনজেমাকে টপকে ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি

এমবাপ্পে-বেনজেমাকে টপকে ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি

অনুসন্ধান ডেস্ক: আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতিয়ে অমরত্বের গল্পটা লিখেছিলেন কিছুদিন আগেই। তাই আজকের সেরা হওয়াটা ছিল প্রত্যাশিত। করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্জেন্টাইন যাদুকর লিওনেল মেসি।

সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের ২০২১-২২ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। ফুটবল ইতিহাসের কিংবদন্তি পেলেকে স্মরণ করে ফিফার এবারের অনুষ্ঠান শুরু করা হয়। গত জানুয়ারিতে বর্ষসেরার জন্য ১৪ জনের তালিকা দেয় ফিফা।

১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ভোটের পর তিনের নাম জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সেরা তিনে ছিলেন মেসি, এমবাপ্পে ও বেনজেমা।
এবারের বিশ্বকাপে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। আর্জেন্টিনার দলনেতা কাতার বিশ্বকাপে করেছেন ৭ গোল ও ৩ এসিস্ট। পিএসজির জার্সিতে গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৩৪ ম্যাচে ১১ গোলের পাশাপাশি এসিস্ট করেছেন ১৫ গোলে।

পিএসজি সতীর্থ এমবাপ্পে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে ৮ গোল ও ২ এসিস্ট করেছেন। পিএসজি জার্সিতে গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে খেলেছেন ৪৬ ম্যাচ, ২৬ গোলের পাশাপাশি তার এসিস্ট ছিল ২৬টি।

ফরাসি তারকা করিম বেনজেমা বিশ্বকাপে ছিলেন না। তবে ২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদকে জিতান লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

স্প্যানিশ লা লিগায় ৩২ ম্যাচে ২৭ গোলের পাশাপাশি এসিস্ট করেছেন ১২টি। চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে ১৫ গোল ও ২ এসিস্ট করেছেন ফরাসি ফরোয়ার্ড। সুপার কোপায় দুই ম্যাচে দুই গোল ও এক এসিস্ট ছিল বেনজেমার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯