বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৮৭ বছর বয়সে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে!

৮৭ বছর বয়সে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে!

অনুসন্ধান ডেস্ক:: জুবাইদা আবদ ইলাল। থাকেন মিশরের উত্তরাঞ্চলীয় মিনৌফিয়া শহরে। ৮৭ বছর বয়সী এ বৃদ্ধা জানতেন না পড়তে কিংবা লিখতে। কিন্তু সম্প্রতি মিশরের সরকারের উদ্যোগে বয়স্কদের জন্য পরিচালিত একটি স্কুলে ভর্তি হয়েছেন তিনি। শিখেছেন পড়াশোনা।

ছোটবেলা থেকেই পড়াশুনা করতে চাইতেন জুবাইদা। তবে তার রক্ষণশীল বাবা চাইতেন না শিক্ষার আলো পড়ুক মেয়ের জীবনে। তাই ছেলেদের পড়াশোনার সুযোগ তৈরি করে দিলেও স্কুলে পাঠাননি মেয়েকে।

তিনি বলেন, ‘আমি পড়াশোনা করতে চাইতাম। তবে আমার রক্ষণশীল বাবা চাইতেন মেয়েরা পড়াশোনা না করুক। যখন আমি সুযোগ পেলাম, তখন শিক্ষকরা আমাকে বাড়িতে থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি তাদের বলেছিলাম, আমি স্কুলে এসে মুহূর্তগুলো উপভোগ করতে চাই।’

আট সন্তান এবং তেরো নাতি-নাতনী রয়েছে জুবাইদার। নিজে পড়াশোনার সুযোগ না পেলেও স্কুলে পাঠিয়েছেন তার মেয়েদের। তাদের পড়াশোনার খরচ যোগাতে স্কুলের সামনে রাস্তায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেছেন তিনি।

জুবাইদার শিক্ষকরা জানান, তিনি পড়াশোনা করতে খুবই ভালোবাসেন। তার মূল উদ্দেশ্য সার্টিফিকেট অর্জন নয় বরং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া। তার এই বয়সে এসে শিক্ষার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার বিষয়টি সবাইকে অনুপ্রেরণা জাগাবে বলে মনে করেন শিক্ষকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯