বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৬০ বছরে ২৬ বিয়ে, লক্ষ্য ১০০

৬০ বছরে ২৬ বিয়ে, লক্ষ্য ১০০

অনুসন্ধান ডেস্ক:: ১০০ জনকে বিয়ের করার ইচ্ছে ৬০ বছর বয়সী এক পাকিস্তানি ব্যক্তির। ইতোমধ্যে ২৬ বার বিয়েও করেছেন এবং ২২ জন স্ত্রীকে তালাকও দিয়েছেন। খবর টাইমস নাও-এর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি ১০০বার বিয়ে করতে চান এবং প্রত্যক স্ত্রীর ঘরে একটি করে সন্তানের জন্ম দিবেন।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি তার চার স্ত্রীকে নিয়ে বসে আছে। এরমধ্যে এক স্ত্রীর বয়স মাত্র ১৯ বছর। ওই ব্যক্তি জানান, তিনি শুধু সন্তান জন্মদানের জন্য বিয়ে করেন এপর স্ত্রীদের বাচ্চা হলে তিনি তাদের তালাক দেন।

ওই ব্যক্তি আরও বলেছেন, তিনি যেসব স্ত্রীদের তালাক দিয়েছেন তাদের ঘরে ২২ সন্তান। তবে তালাক দেওয়ার পরও তিনি তার স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দিচ্ছেন।

ভিডিওতে ওই ব্যক্তি আরও বলেছেন, বিয়ে করা আমার শখ, আমি ১০০ বার বিয়ে করতে চাই। তবে ভাইরাল হওয়া ওই ব্যক্তির পাকিস্তানের কোথায় বসবাস করেন এবং কবে তার এই ভিডিও ধারন করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয় নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯