বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ধর্ষকের জিহ্বা ছিঁড়ে পুলিশকে দিলেন নারী

ধর্ষকের জিহ্বা ছিঁড়ে পুলিশকে দিলেন নারী

অনুসন্ধান ডেস্ক: যৌন নিগ্রহের শিকার হওয়া এক নারী অভিযুক্ত ব্যক্তির জিহ্বা ছিঁড়ে নিয়েছেন। এর পর প্রমাণস্বরূপ তা পুলিশকে জমা দিয়েছেন। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের অ্যাভিগনন শহরে ৫৭ বছর বয়সী ওই নারী তার পোষা কুকুর নিয়ে গত রোববার ভোর চারটায় হাঁটছিলেন। সেই সময় তাকে এক ব্যক্তি অনুসরণ করা শুরু করে।

অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর কাছে যায় এবং জোর করে তাকে জড়িয়ে ও চুম্বন করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে ওই নারী অভিযুক্তের জিহ্বা ছিঁড়ে ফেলে বাড়ি চলে যান। এরপর তিনি তার ছেলেকে নিয়ে থানায় যান। সেখানে যৌন নিগ্রহের প্রমাণস্বরূপ অভিযুক্তের জিহ্বা জমা দেন।

এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি তিউনিশিয়ার নাগরিক এবং তিনি অবৈধভাবে ফ্রান্সে বসবাস করছেন।

ডেইলি মেইল আরও জানিয়েছে, অভিযুক্তকে তাৎক্ষণিক বিচারের মুখোমুখি করা হয়েছে। চলতি সপ্তাহে এর রায় আসবে বলে আশা করা হচ্ছে। তবে অভিযুক্ত ব্যক্তি কর্মকর্তাদের বলেন, ওই নারীই তার ওপর আক্রমণ চালিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯