শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মানুষ উন্নয়নের স্বার্থে আ’লীগকে ভোট দেবে: বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষ উন্নয়নের স্বার্থে আ’লীগকে ভোট দেবে: বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনেও মানুষ উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় মুলাদী থানার নতুন ভবন উদ্বোধন শেষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারা মানুষকে ফাঁদ (ট্র্যাপ) হিসেবে ব্যবহার করেছে জনগণ তাদের ভোট দেবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনেও মানুষ উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দেবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময়ে দেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। মানুষ এখন আর দরিদ্র নাই, কোথাও কুড়ে ঘর দেখতে পাওয়া যায় না। আগামী ১০ বছর পরে গরিব কিংবা দরিদ্র মানুষ দেখতে জাদুঘরে যাওয়া লাগবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে গরিব মানুষ রাখার জন্য জাদুঘর বানাতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘দেশের উন্নয়নের পাশাপাশি আইন-শৃঙ্খলার অনেক উন্নয়ন হয়েছে। পরিবর্তন এসেছে পুলিশ বাহিনীতে। ২০ বছর আগের পুলিশ আর বর্তমান পুলিশের মধ্যে পার্থক্য রয়েছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে, তারই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর কাজের ধারা পরিবর্তন করা হয়েছে। দেশে দৃষ্টিনন্দন থানা-ভবন নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল থানায় নতুন ভবন নির্মাণ করা হবে।’

মুলাদী থানা আয়োজিত এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন—বরিশাল জেলা পুলিশ সুপার মো. ওয়াহেদুল ইসলাম বিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপু, বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্মা, বানারীপাড়া-উজিরপুর আসনের সংসদ সদস্য শাহে আলম, হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকুল আরেফিন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেন, সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন অর রশিদ বিশ্বাস, বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কে. এম জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস. এম আক্তারুজ্জামান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কে. এস. এ মহিউদ্দীন মানিক (বীর প্রতীক), মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯