শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জুতা পায়ে শহীদ মিনারে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

জুতা পায়ে শহীদ মিনারে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

অনুসন্ধান ডেস্ক:: বরগুনার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জুতা পায়ে শহীদ মিনারে দাড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ছবি ভাইরাল হওয়া ওই প্রধান শিক্ষকের নাম মীর মো. মহিউদ্দিন বাবুল। তিনি বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের চরধূপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে সাজানো হয় ওই স্কুলের শহীদ মিনার। সকাল থেকেই সেখানে শ্রদ্ধা জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় স্কুলটির প্রধান শিক্ষক মীর মো. মহিউদ্দিন বাবুল জুতা পায়ে মিনারের বেদীতে উঠে ফটোসেশান করেন। ছবিটি তার কোনো এক ছাত্র ফেসবুকে আপলোড করে দিলে তা ভাইরাল হয়ে যায়।

ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, মানুষ তৈরির কারিগর প্রধান শিক্ষক বাবুল মীর স্যার। ভাষা শহীদদের প্রতি তার শ্রদ্ধা জানানোর নমুনা যদি এই হয়, তাহলে এর দ্বারা ছাত্র-ছাত্রীরা কি শিখবে! এছাড়াও নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই।

চরধূপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো. মহিউদ্দিন বাবুল বলেন, এ জন্য আমি দুঃখিত। অসাবধানতার কারণে এটি হয়েছে। এছাড়া আমি আরও বেশ কিছু ছবি তুলেছি। আমার এক ছাত্র ছবিটি ফেসবুকে ছেড়েছে, পরে এর জন্য সে দুঃখপ্রকাশ করেছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি জানি না। এখন খোঁজ খবর নিয়ে দেখবো। বিষয়টি খোঁজ নিয়ে জেনে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯