বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বইমেলায় সব স্রোত এসে মিলেছে

বইমেলায় সব স্রোত এসে মিলেছে

বইমেলায় সব স্রোত এসে মিলেছে
বইমেলায় সব স্রোত এসে মিলেছে

অনুসন্ধান ২৪>> আজ ২১শে ফেব্রুয়ারি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকালেই খুলে দেওয়া হয় বইমেলার দরজা। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা বইপ্রেমীরা আজ ছুটে এসেছেন বইমেলায়। মনে হয় যেন সব স্রোত এসে মিলেছে বইমেলায়। তাই সকাল থেকেই মেলাপ্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে।
শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই বইমেলায় ছুটে এসেছেন। কেউ এসেছেন বাবা-মায়ের সঙ্গে, কেউ এসেছেন প্রিয় মানুষ কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে। বেশিরভাগ নারীর পরনে ছিল কালো রঙের শাড়ি, আর ছেলেদের ছিল কালো পাঞ্জাবি। কেউ আবার বাংলা বর্ণমালা খচিত পোশাক পরিধান করে এসেছেন প্রাণের মেলায়।

সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা মাঠে বেজেছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি। অন্যদিকে বর্ণমালা যুক্ত বাহারি পাঞ্জাবি-শাড়ি পরে মানুষের আনাগোনায় মেলাজুড়ে বিরাজ করছিলে একুশের আবহ।
দেখা যায়, দুপুরের পর থেকেই বইমেলামুখী মানুষের ঢল নামতে শুরু করে। বিকেল সাড়ে তিনটার দিকে বইমেলা পরিণত হয়েছে জনসমুদ্রে। নানা বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণপ্রাচুর্যে ভরে উঠেছে মেলার মাঠ। ভালো বিক্রি হবে বলে আশা করছেন প্রকাশকরা।
পুরান ঢাকা থেকে বাবার সঙ্গে বইমেলায় এসেছে মিতালী বিদ্যাপীঠের ৮ম শ্রেণির শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ। বইমেলায় কেন আসা হয়েছে জিজ্ঞাস করতে সে জানায়, ‘বইমেলা ভালো লাগে। বিশেষ করে মেলা থেকে বই কিনতে’। কোন ধরনের বই কিনতে ভালো লাগে- এমন প্রশ্নের উত্তরে সে জানায়, ‘বিজ্ঞান ও কল্পকাহিনি বিষয়ক বই কিনতে ভালো লাগে’।

রাজধানীর ধানমণ্ডি থেকে আসা ফয়সাল হোসেন এসেছেন পরিবার নিয়ে। তিনি বলেন, ‘আজ ছুটির দিন। তাই পরিবার নিয়ে এসেছিলাম শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। সেখান থেকে সোজা চলে এলাম বইমেলায়। এবারের বইমেলার পরিবেশটা অনেক গোছানো। দারুণ লাগছে’
তবে মেলায় ভিন্ন চিত্রও দেখা গেছে। অনেকে মেলায় এসেছেন বন্ধুদের সঙ্গে। তারা ব্যস্ত ছবি তোলায়। বই কেনেননি। তাদের সঙ্গে কথা তারা জানান, ‘ছবি তুলতে, ভিডিও করতে এসেছিলাম। ছবি-ভিডিও নেওয়া শেষ, এখন বাসায় ফিরছি। বই কেনা হয়নি।’

মেলায় ঘুরে বেশ কিছু স্টলে গিয়ে দেখা গেছে সবাই ব্যস্ত ছবি তোলা নিয়ে। মেলায় মানুষের সংখ্যা অনেক। তবে বই কেনায় আগ্রহী খুব কম মানুষ। বই কেনা মুখ্য নয়। বরং অবসর সময় কাটানো, ছবি কিংবা ভিডিও করাই তাদের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯