শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শহীদ মিনারের বেদিতে মঞ্চ: এমপিসহ সবাই উঠলেন জুতা পায়ে

শহীদ মিনারের বেদিতে মঞ্চ: এমপিসহ সবাই উঠলেন জুতা পায়ে

অনুসন্ধান ডেস্ক: শহীদ মিনারের বেদিতে বসা ও জুতা পায়ে ওঠা সম্পূর্ণ নিষেধ। সেই সঙ্গে একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া ছাড়া শহীদ মিনারের বেদিতে কোনো অনুষ্ঠানও করার কথা নয়।

সেখানে ভাষার মাসে কাপড় দিয়ে শহীদ মিনারকে আড়াল করে এর বেদিতে মঞ্চ বানিয়ে সদর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই বেদিতে বানানো মঞ্চে জুতা পায়ে দিয়ে উঠেছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোজাফফর হোসেনসহ এমপিসহ অন্য অতিথিরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) জামালপুর সদর উপজেলার বটতলা উচ্চ বিদ‌্যালয়ের বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এ ঘটনাটি ঘটে। শহীদ মিনারের তিনটি স্তম্ভ পেছনে রেখে সামনে বেদিতে করা হয় প্যান্ডেল। এ প্যান্ডেলঘেরা মঞ্চে জুতা পায়ে ওঠেন সবাই।

ভাষার মাসে এমন ঘটনায় জামালপুর জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অনুষ্ঠান উপস্থিত কয়েকজন বলেন, বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারের বেদিতে মঞ্চ এমনভাবে বানানো হয়েছে, যেন মূল শহীদ মিনারটি কাপড়ে ঢাকা পড়ে। অতিথিদের সামনে টেবিল এবং চেয়ার দেওয়া হয়।

পাশেই বক্তব্য দেওয়ার জন্য মাইকের স্ট্যান্ড বসানো। দুপুর ১টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মো. মোজাফফর হোসেনসহ সব অতিথি একে একে জুতা পায়ে মঞ্চে উঠে চেয়ারে বসেন। বেদিতে দাঁড়িয়ে থাকা অন্যদের পায়েও জুতা ছিল। অনুষ্ঠানটি বেলা সাড়ে ৩টার দিকে শেষ হয়।

এ বিষয়ে এমপি মো. মোজাফফর হোসেন বলেন, সেটা যে শহীদ মিনার, আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছি, সেটা একটি ভাঙা মঞ্চ। কেউ যদি আমাকে বলত, সেটা শহীদ মিনার, তাহলে আমি জুতা নিয়ে উঠতাম না। প্রয়োজনে আমি সেখান থেকে নেমে যেতাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল জলিল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এ কে আজাদ বাদল ও সদস্য মো. আবুল খায়ের খোকা মাস্টার, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আলীম, সহসভাপতি মো. মাহমুদুল হাসান বাচ্চু, সহসভাপতি মো. শাহজাহান আলী, সহসভাপতি মো. সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফসহ অনেকে।

জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম জানান, অনুষ্ঠানে তিনি ছিলেন। স্কুল কর্তৃপক্ষ সেখানে অনুষ্ঠানের আয়োজন করেছে। আর সবাই তো সেখানে জুতা পায়ে দিয়ে উঠেছেন, তাই তিনিও উঠেছেন।

জামালপুরের ভাষা ও মুক্তি সংগ্রাম গবেষণা কেন্দ্রের সদস্য জাহাঙ্গীর সেলিম জানান, হাইকোর্টের নির্দেশনা রয়েছে, ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়া ছাড়া অন্য কোনো অনুষ্ঠান করা যাবে না। জুতা নিয়ে শহীদ মিনারে ওঠা ভাষা শহীদদের প্রতি অবমাননা এবং আইন অমান্য করার শামিল।

ভুল স্বীকার করে বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা জানান, প্রত্যেক বছরই সেখানে অনুষ্ঠান করা হয়। সেই ধারাবাহিকতায় সেখানে করা হয়েছে। প্রধান অতিথিই যদি ওঠেন, তাহলে আর কী!

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯