শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর স্থগিত

অনুসন্ধান ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৮ মার্চ বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় সমাবেশে তাঁর অংশগ্রহণের কথা ছিল।

ওই সমাবেশে প্রধানমন্ত্রী এই অঞ্চলের বেশ কিছু উন্নয়নকাজের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কর্মসূচি স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১৮ মার্চের বরিশাল সফর স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁকে বিষয়টি জানানো হয়েছে।বরিশাল নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি বাতিল হয়ে গেছে। কবে নাগাদ হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

হয়তো প্রধানমন্ত্রী পরবর্তীতে বরিশাল সফর করবেন। তাঁর বরিশালে আসাটা রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন।

কেন না ২০১৮ সালের পর আর তিনি আসেননি। যে কারণে সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফর নির্ধারিত হলে দলের জন্য জন্য বড় পাওয়া হবে।

বরিশালে আওয়ামী লীগের একাধিক নেতা হতাশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর এবারের কর্মসূচি বাস্তবায়নে নগর আওয়ামী লীগ প্রস্তুতিসভাসহ নানা আয়োজন শুরু করে। তাদের আশা ছিল, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি আগামী সিটি ও জাতীয় নির্বাচন ঘিরে দিকনির্দেশনা দিয়ে যাবেন প্রধানমন্ত্রী।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯