শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলার গ্যাসকে কেন্দ্র করে দিনবদলের স্বপ্ন

ভোলার গ্যাসকে কেন্দ্র করে দিনবদলের স্বপ্ন

অনুসন্ধান ডেস্ক: ভোলার গ্যাস নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বাড়ছে। দেখা দিয়েছে ব্যাপক উন্নয়ন ও সম্মৃদ্ধির সম্ভাবনা। ভোলাবাসী চায় জেলাতেই শিল্পকারখানা নির্মাণ করা হোক। মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক গ্যাস। এ দাবিতে আন্দোলন করছে স্থানীয়রা।

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় নর্থ-২ নামের গ্যাস কুপে পরীক্ষামূলকভাবে আগুন জ্বালানো হয়েছে।
ভোলাবাসী বলছে এখানে গ্যাস ও বিদ্যুতের কোন ঘাটতি নেই।

এই সুযোগ কাজে লাগালে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করেন সচেতনরা।

অন্যদিকে, জেলার গ্যাস গৃহস্থালী কাজে ব্যবহারের দাবিতে নানা কর্মসূচি পালন করছে ভোলায় ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি।

নর্থ-২ কূপে মাটির সাড়ে ৩ হাজার ফুট তলদেশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব।

সেই সাথে পরীক্ষা-নিরীক্ষার পর সেখানে আরও কূপ খননের পরিকল্পনার কথা জানিয়েছেন বাপেক্স কর্মকর্তা। ভোলায় অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচনের আশা উপজেলা নির্বাহী কর্মকর্তার।

১৯৯৪-৯৫ সালের দিকে ভোলার বোরহানউদ্দিনে প্রথম শাহবাজপুর গ্যাস আবিস্কার হয়। পর্যায়ক্রমে সেখানে ৫ টিসহ জেলার আরও ৪ টি পয়েন্টে মোট ৮ টি কুপ খনন করে বাপেক্স। এখন পর্যন্ত জেলায় মোট গ্যাস মজুদের পরিমান ১.৫ টিসিএফ ঘনফুট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯