বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভূমিকম্পের ৯ দিনপর বৃদ্ধাকে জীবিত উদ্ধার!

ভূমিকম্পের ৯ দিনপর বৃদ্ধাকে জীবিত উদ্ধার!

অনুসন্ধান ডেস্ক: তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের নয়দিন পর ৭৭ বছর বয়স্ক একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই নারীর নাম ফাতমা গাংগোর। ভূমিকম্পে ৯দিন বা ২১২ ঘণ্টা পর ৭৭ বছর বয়স্ক ওই নারীকে জীবিত উদ্ধার করা হয়।

ফাতমা গাংগোর নামের ওই নারী তুরস্কের দক্ষিণাঞ্চলের আদিয়ামান প্রদেশের একটি ধ্বংস্তুপের নিচে চাপাপড়ে ছিলেন। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার ২০৯ ঘণ্টার পর একজন বাবা ও তার কন্যাকে উদ্ধার করা হয়। তারা হাতায় প্রদেশের বাসিন্দা। রমজান আনছেল নামের ওই ব্যক্তির বয়স ছিলো ৪৫ বছর।

এছাড়া রমজান ইউসেল ৪৫ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়ে ২০৭ ঘণ্টা পর তাকেও আদিয়ামান প্রদেশ থেকে উদ্ধার করা হয়েছিলো। তার আগে ভূমিকম্পে ধ্বংস্তুপে চাপা পড়া দুই ভাই বাকি ইয়ানিয়ার ২১ ও মোহাম্মদ এনিস ইয়ানিয়ার ১৭ কে উদ্ধার করা হয় ২০০ ঘণ্টা পর।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত হানা ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু সিরিয়ায় ৫ হাজার ৮০০ জন ও তুরস্কে ৩৫ হাজার ৪১৮ জন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। পরে দুপুরে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর পরদিন মঙ্গলবার তুরস্কের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে। সূত্র : আনাদুলু ও টিআরটিওয়ার্ল্ড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯