শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে : আব্দুল মোমেন

২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে : আব্দুল মোমেন

অনুসন্ধান ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশ রাষ্ট্রকে গড়তে চেয়েছিলেন, আজ বঙ্গবন্ধু কন্যার হাত ধরে সেই অবস্থানে পৌঁছে গেছে দেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প-২০৪১ এ উন্নত দেশের তালিকায় নাম লেখাতে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আমাদের বাংলাদেশ। অনেকেই এই অর্জনকে বাংলাদেশের উন্নয়ন যাত্রার এক মহান মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভোলার চরফ্যাশনে সরকারি ট্যাফনাল ব্যারেট হাইস্কুল মাঠে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভাগ্যবান বাংলাদেশের মানুষ, জাতির পিতা বঙ্গবন্ধুর মতো একজন দেশপ্রেমিক নেতা পেয়েছিলাম।

তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তিনি মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে তার সোনার বাংলা গড়ার স্বপ্ন মুছে দিতে চেয়েছিল। তারই কন্যা শেখ হাসিনা উন্নত দেশ গড়ার স্বপ্ন নিয়ে বিগত ১৪ বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন করেছেন। তার দৃঢ়তার কারণে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে আজ হরতাল, ধর্মঘট ও অরাজকতা নেই। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট বেড়েছে, এজন্য সরকারের করার কিছুই নেই। করোনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে।’ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯