শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিজেকে জঙ্গি দাবি করে ৯৯৯-এ ফোন ক‌রে তরু‌ণের আত্মসমর্পণ

নিজেকে জঙ্গি দাবি করে ৯৯৯-এ ফোন ক‌রে তরু‌ণের আত্মসমর্পণ

অনুসন্ধান ডেস্ক:: নি‌জে‌কে জ‌ঙ্গি দা‌বি ক‌রে এক তরুণ জাতীয় জরু‌রি সেবা নম্ব‌র ৯৯৯-এ ফোন ক‌রে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। প‌রে পু‌লিশ গি‌য়ে তা‌কে হেফাজ‌তে নেয়। ত‌বে তাৎক্ষ‌ণিক তার নাম জানা যায়‌নি। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় তিনি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন।

৯৯৯ এর মি‌ডিয়া কর্মকর্তা পু‌লিশ প‌রিদর্শক আ‌নোয়ার সাত্তার ব‌লেন, ফো‌নে ওই তরুণ জানান, গত ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশ্যে কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে নতুন জ‌ঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ ‌দি‌তে ঘর ছেড়েছিলেন তি‌নি। এরপর তিনি ঢাকার বসুন্ধরা এলাকায়, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন।

প্রশিক্ষণ গ্রহণের জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। একপর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরে পালিয়ে যান। প‌রে উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন তিনি।

তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন। এমন সব তথ্য জানিয়ে আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেছিলেন। তি‌নি তাৎক্ষণিক বিষয়‌টি ডিএম‌পির উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে জানান। সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল কলারের বর্ণনামতে অবিলম্বে উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকায় যায় ।

পরে উত্তরখান থানা পু‌লিশ ৯৯৯-কে জানান, তারা ২৬ বছর বয়সী তরুণ কলারকে উদ্ধার করে থানায় নিয়ে গে‌ছেন। ওই তরুণ‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯