শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় মিলল ৮ম গ্যাস কূপ: দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা

ভোলায় মিলল ৮ম গ্যাস কূপ: দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা

অনুসন্ধান ডেস্ক:: ভোলায় নর্থ-২ নামের নতুন একটি কূপে এ গ্যাসের সন্ধান পেয়েছেন বাপেক্স। এ নিয়ে জেলায় মোট ৮ টি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। সম্প্রতি ভোলা নর্থ-২ নামে ওই কুপে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জ্বলন করা হয়েছে।

সেখানে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে ধারণা করেছেন বাপেক্স। এ কূপে মাটির সাড়ে ৩ হাজার ফুট তলদেশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন, পরীক্ষা-নিরীক্ষার পর ভোলায় আরও কূপ খননের পরিকল্পনার কথা জানান। প্রাকৃতিক এই সম্পদ কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের কর্সসংস্থান করার দাবি জানান এ জেলার মানুষ।

বিচ্ছিন্ন এই দ্বীপে শিল্পকারখানা গড়ার পাশাপাশি আবাসিক লাইনে তা ব্যবহারের দাবি জানাচ্ছেন তারা। এ দাবিতে ”ভোলায় ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি” একের পর এক মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করে আসছে।

গ্যাসের সম্ভাবনাকে কাজে লাগালে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে মনে করছেন সচেতন মহল।ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম বলেন, সঠিক ভাবে গ্যাস কে কাজে লাগাতে পাড়লে ভোলায় অর্থনৈতিক নতুন দুয়ার খুলবে।

১৯৯৪-৯৫ সালের দিকে ভোলার বোরহানউদ্দিনে প্রথম শাহবাজপুর গ্যাস আবিস্কার হয়। পর্যায়ক্রমে সেখানে ৫ টিসহ জেলার আরও ৪ টি পয়েন্টে মোট ৮ টি কুপ খনন করে বাপেক্স। এখন পর্যন্ত জেলায় মোট গ্যাস মজুদের পরিমান ১.৫ টিসিএফ ঘটনফুট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯