বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ২ বছরের শিশুকে জীবিত উদ্ধার

১২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ২ বছরের শিশুকে জীবিত উদ্ধার

অনুসন্ধান ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৬ষ্ঠ দিনেও প্রাণের অস্তিত্ব মিলছে ধ্বংসস্তূপের নিচে। অনেক অলৌকিক ঘটনা সামনে আসছে। তুরস্কের হাতায় প্রদেশে শনিবার ধ্বংসস্তূপ থেকে ১২২ ঘণ্টা পর দুই বছর বয়সি একটি মেয়েশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলুর।

এ পর্যন্ত দুই দেশে মৃত্যু বেড়ে ৩০ হাজার ছাড়িয়েছে। প্রায় ১০ হাজার ভবনধসে পড়েছে। শত শত আফটারশক হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ভোরে ও দুপুরে ৭.৮ ও ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের হাতায় প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে দুই বছর বয়সি শিশুকে উদ্ধারের সময় জনতা হাততালি দেয় ও উল্লাস করে। ভূমিকম্পের প্রায় ১২২ ঘণ্টা পর শিশুটিকে জীবিত পাওয়া যায়।

হিমশীতল আবহাওয়া সত্ত্বেও হাজার হাজার উদ্ধারকর্মী এখনো সমতল এলাকাগুলোর মধ্য দিয়ে ছুটছেন। এখনো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকে রয়েছেন এবং বাঁচার আশা করছেন বলে মনে করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯