বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভ্যালেন্টাইন্স ডে’তে সিঙ্গেলদের জন্য এই তরুণীর বিশেষ ‘অফার’

ভ্যালেন্টাইন্স ডে’তে সিঙ্গেলদের জন্য এই তরুণীর বিশেষ ‘অফার’

অনুসন্ধান ডেস্ক: ভালবাসা দিবস অর্থাৎ ‘ভ্যালেন্টাইন্স ডে’র কথা মাথায় রেখে বিশ্বজুড়ে বিভিন্ন ক্যাফে, রেস্তরাঁ থেকে বিভিন্ন বিপনিতে যুগলদের উদ্দেশে দেওয়া হয় ছাড়। কিন্তু ভালবাসা দিবস মানেই যে সবার জীবনে বিশেষ মানুষ নাও থাকতে পারে। সেক্ষেত্রে চারদিকের ঐ লাল বেলুন, গোলাপের সমাহার, বিশেষ ছাড়গুলি ‘সিঙ্গেলদের’ মনের কষ্ট কয়েকগুণ বাড়িয়ে দেয়।

সঙ্গীহীন মানুষগুলোর কথা ভেবেই বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা করেছেন এক তরুণী। পেশায় ফুচকাওয়ালা এই তরুণী প্রতি সন্ধ্যায় রাস্তার ধারেই ফুচকা বিক্রি করেন। প্রতিদিনের মতোই এক ক্রেতা এসে তার কাছে জানতে চান ‘সিঙ্গেলদের’ জন্য তিনি কোনো ছাড় দেওয়ার কথা ভেবেছেন কি না। উত্তরে এই তরুণী যা জানান, সেই গোটা ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ঐ ক্রেতা।

ভিডিওতে দেখা গেছে, রাস্তার ধারে ফুচকা বিক্রি করছেন এক তরুণী। উল্টো দিকে থাকা ক্রেতা তাকে জিজ্ঞেস করছেন, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একাকী মানুষের জন্য বিশেষ কোনো ‘অফার’ নেই?

ফুচকাওয়ালা তরুণী বলেন, অবশ্যই! আপনাদের মতো ‘সিঙ্গেল’ মানুষদের কথা ভেবে দুই প্লেট ফুচকা এক প্লেটের দামে। ক্রেতার মুখের চওড়া হাসি জানান দেয়, এই অফার পেয়ে তিনি যারপরনাই খুশি। কিন্তু সেই খুশির রেশ রেখেই এ বার তিনি জানতে চান, এই অফার কি শুধু তার জন্য? জবাবে তরুণী বলেন, না, শুধু আপনার জন্য নয়। আপনার মতো সঙ্গীহীনদের জন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯