শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই কেজি গাঁজাসহ পুলিশ সদস্য আটক

দুই কেজি গাঁজাসহ পুলিশ সদস্য আটক

অনুসন্ধান ডেস্ক: দুই কেজি গাঁজাসহ মো. কাওছার (২৪) নামের এক পুলিশ সদস্যকে আটক করেছে বরগুনার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাওছার ওই এলাকার আলম শিকদারের ছেলে।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় অভিযান চালালে ২ কেজি গাঁজা সহ পুলিশ সদস্য কাওছারকে আটক করে। এ সময় ডিবি পুলিশের সঙ্গে কাওছারের ধস্তাধস্তি হয়। পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি।

 

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত কাওসার বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত ছিল। নারী কেলেঙ্কারির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯