শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্কুল পিকনিকের বাস উল্টে প্রাণ গেল ২ জনের, আহত ৪০

স্কুল পিকনিকের বাস উল্টে প্রাণ গেল ২ জনের, আহত ৪০

অনুসন্ধান ডেস্ক: স্কুল পিকনিকের বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছ্নে আরও অন্তত ৪০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা যশোরের বাঘারপাড়া বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আহতরা গোপালগঞ্জের কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে, ফরিদপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে ৩টি বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পিকনিকে যায় দুই শতাধিক শিক্ষার্থী-শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন ও অফিস স্টাফরা। সারা দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার পরে সমাধিস্থল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাস তিনটি ফিরছিল।

এ সময় গোপালগঞ্জের কাশিয়ানী বাটিয়াপাড়া মোড়ে দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে ওভারটেক করতে গিয়ে দ্বিতীয় বাসটি দুর্ঘটনায় পড়ে।

মেইন সড়ক থেকে বাসটি উল্টে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দ্বিতীয় বাসটির মধ্যে থাকা অভিভাবক সদস্য বিদ্যুৎ কুমার বিশ্বাস ঘটনাস্থলে মারা যান।

এ ছাড়া গুরুতর আহত হন বাসটিতে থাকা আরও ৪০ শিক্ষার্থী-শিক্ষকরা। আহতদের মধ্যে বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাসকে যশোর জেনারের হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আহতদের খোঁজখবর নিতে এসে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, দুর্ঘটনাকবলিত সব শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় অর্থ ও সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।

যশোর জেনারেল হাসাপাতালের ডা. আখতারুজ্জামান বলেন, যশোর জেনারেল হাসাপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়।

আরেকজন ঘটনাস্থলেই মারা গেছেন। ১৫ জন আহতের মধ্যে ৩ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯