বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অ্যাম্বুলেন্সের ভাড়া নেই, স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে হাঁটা শুরু

অ্যাম্বুলেন্সের ভাড়া নেই, স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে হাঁটা শুরু

অনুসন্ধান ডেস্ক:: অসুস্থ স্ত্রীকে নিয়ে অটোরিকশা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন এক ব্যক্তি। এমন সময় পথেই মারা যান তার স্ত্রী। এরপর অটোরিকশা চালকও তাদেরকে নামিয়ে দেন। এরপরই স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে হাঁটা শুরু করেন ওই ব্যক্তি। পরে স্থানীয়দের খবরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এমন ঘটনাই ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওড়িশার করাপুতের বাসিন্দা এডে সামুলু তার স্ত্রী এডে গুরুকে বিশাখাপত্তনমের সাঙ্গিভালাসার একটি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসায় সাড়া না দেয়ায় চিকিৎসকরা ওই নারীকে বাড়িতে নিয়ে যেতে বলেন।

হাসপাতাল থেকে সামুলুর বাড়ির দূরত্ব ১৩০ কিলোমিটার। এ জন্য তিনি একটি অটোরিকশা নেন, কিন্তু মাঝপথে স্ত্রীর মৃত্যু হওয়ার পর সামুলুকে নামিয়ে দেন ওই অটোরিকশা চালক।

এ যাত্রায় দুই হাজার রুপি খরচ করার পর আর অর্থ ছিল না সামুলুর কাছে। এমন পরিস্থিতিতে স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে হাঁটা শুরু করেন তিনি।

বিশাখাপত্তনমের ভিজিয়ানগরামে পৌঁছালে স্থানীয়রা সামুলুর পরিস্থিতি দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তাদের বাড়ি পাঠিয়ে দেয়।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯