বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভালোবাসা দিবসে গরুকে জড়িয়ে ধরতে ভারতে নোটিশ জারি

ভালোবাসা দিবসে গরুকে জড়িয়ে ধরতে ভারতে নোটিশ জারি

অনুসন্ধান ডেস্ক: আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। প্রেমিক-প্রেমিকা বা দম্পতিরা নানাভাবে তাদের মনের কথা প্রকাশ করে থাকেন এই দিনে।

তবে ভারত সরকারের চাওয়া ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে নয়, ভালোবাসা প্রকাশ করুন গরুর প্রতি। এমনকি এদিনে গরুকে জড়িয়ে ধরতেও আহ্বান জানিয়েছে দেশটির পশু কল্যাণ বোর্ড।

সংস্থাটি ১৪ ফেব্রুয়ারিকে ‘গরু আলিঙ্গন দিবস’ হিসেবে পালন করার আহ্বান জানায়।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রীয় পশুপালন দপ্তর। বিজ্ঞপ্তিতে পশুপালন দপ্তরের সচিব এসকে দত্তের সইও রয়েছে।

পশুপালন দপ্তরের তরফ থেকে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা সকলেই জানি ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড গরু। আমাদের কাছে এদের পরিচয় গোমাতা এবং কামধেনু।

কারণ, এরা আমাদের কাছে মায়ের সমান। পশ্চিমী সংস্কৃতির দাপটে বৈদিক সংস্কৃতি ধ্বংসের পথে। বিনষ্ট করছে আমাদের ঐতিহ্য ও পরম্পরা। গরুর থেকে আমরা নানাভাবেই উপকৃত হয়েছি।

তাই, আসন্ন ভালোবাসা দিবসে গরুকে জড়িয়ে ধরার আহ্বান জানাই। এর ফলে গরুর সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত ও সুদৃঢ় হবে। আগামী দিনে আমাদের জীবন আরও উন্নত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নোটিশ জারি করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯