বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাতে দুর্ঘটনায় বাস-প্রাইভেটকার গভীর খাদে, নিহত ২১

রাতে দুর্ঘটনায় বাস-প্রাইভেটকার গভীর খাদে, নিহত ২১

অনুসন্ধান ডেস্ক:: পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দেশটির খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। আর প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসছিল। পথে কোহিস্তান নামক স্থানে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় বাসটি। এতে দুটি গাড়ি গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান বলেন, নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও পাঁচজন প্রাইভেটকারের যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসটিতে কত যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯