শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাঝ পদ্মায় ২ স্পিডবোটের সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে

মাঝ পদ্মায় ২ স্পিডবোটের সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে

অনুসন্ধান ডেস্ক: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে দুইটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ও দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পদ্মা নদী থেকে ফায়ার ডিফেন্স ও নৌ-পুলিশের চলমান যৌথ উদ্ধার অভিযানে এই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার (০৪ ফেব্রুয়ারি) স্পিডবোট দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া নিখোঁজ থাকা আরও দুইজনের মরদেহ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উদ্ধার করা হয়।

বুধবার উদ্ধারকৃতরা হলেন- ফরিদপুর কোতয়ালি থানার মুন্সিবাজার এলাকার রাজ গোপাল গোস্বামীর ছেলে বলরাম ঘোষ (৩৪) ও জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণপুরের সুরমান শেখের ছেলে খোকন শেখ (৩৮)।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা কবির ত্রপা বাংলানিউজকে বলেন, স্পিডবোট সংঘর্ষের ঘটনার দিন একজন নিহত হন।

এর পরে নিখোঁজ থাকা এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হলো। আরও একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের। এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

চরভদ্রাসন থানার ফায়ার ডিফেন্সের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মোর্তূজা ফকির জানান, গত শনিবার উপজেলার পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন।

এছাড়া ওই ঘটনায় আরও কিছু যাত্রী নিখোঁজ হন। তাদের খোঁজে গত সোমবার বিকেল থেকে ঢাকা, ফরিদপুর, চরভদ্রাসন ফায়ার ডিফেন্সের তিনটি ইউনিট ও নৌ-পুলিশের যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পদ্মা নদী থেকে এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯