বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাইভোল্টেজ ম্যাচে বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা

হাইভোল্টেজ ম্যাচে বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা

অনুসন্ধান ডেস্ক:: মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দুই দলই এবারের আসরে এখন পর্যন্ত ১০টি করে ম্যাচ খেলে ৭টিতেই জয় তুলে নিয়েছে। দুই দলই সমান ১৪ পয়েন্ট অর্জন করলেও রান রেটে এগিয়ে দুইয়ে আছে বরিশাল।

শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে আজ (৭ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচে দুই দলই নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে।

গতকালই কুমিল্লা দলের সঙ্গে যুক্ত হয়েছেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। ২৪ ঘণ্টা না যেতেই মাঠে নেমে গেছেন এই দুই তারকা ক্যারিবিয়ান ক্রিকেটার। তাদের জায়গা করে দিতে কুমিল্লার একাদশে জায়গা হারিয়েছেন জনসন চার্লসের মতো ইনফর্ম ব্যাটসম্যানও।

এদিকে বরিশালের দলে খেলছেন ইফতিখার এবং অধিনায়ক সাকিব। দুইজনই মাঝের গ্যাপে দেশের বাইরে গিয়েছিলেন। সাকিব ওমরাহ করে দেশে ফিরে খেলতে নেমেছেন। অন্যদিকে ইফতিখার নিজ দেশে পিএসএলের প্রদর্শনী ম্যাচ খেলে বিপিএলে শেষবারের মতো মাঠে নামলেন।

ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বী, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম, করিম জানাত, চতুরঙ্গ ডি সিলভা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ রিজওয়ান খুশদিল শাহ, সুনীল নারিন, আন্দ্রে রাসেল।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯