বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়বে পাকিস্তান ক্ষমা চাইলে: মোমেন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়বে পাকিস্তান ক্ষমা চাইলে: মোমেন

অনুসন্ধান ২৪>> পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান। তবে আমি বলেছি, ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালিদের ওপর সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত।

পররাষ্ট্রমন্ত্রী কলম্বো সফর শেষে রোববার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় ফিরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন।

ড. মোমেন আরও জানান, হিনা রব্বানি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান। তবে আমি বলেছি, বাংলাদেশি পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং দিয়ে রেখেছে, বাণিজ্য কীভাবে বাড়বে।

কলম্বোয় পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তান সম্পর্ক বাড়াতে আগ্রহী। আমি তাকে বলেছি, ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালিদের ওপর সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত। তাহলেই সম্পর্ক বাড়বে।

কলম্বোয় নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রাই পাউডিয়ালের সঙ্গে বৈঠকের বিষয়ে তুলে ধরে ড. মোমেন জানান, সার্ক সামিট করার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সার্ক সামিট করার জন্য ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনা করুন। আমরা পাশে আছি।

ড. মোমেন জানান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলাপ হয়েছে। শ্রীলঙ্কা বৌদ্ধ অধ্যুষিত দেশ৷ সে কারণে মিয়ানমারে সঙ্গে সম্পর্ক ভালো। আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছি।

এর আগে শ্রীলঙ্কার স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন কলম্বো সফরে যান। তিন দিন সফর শেষে তিনি আজ ঢাকায় ফিরেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯