শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নতুন সচিবের যোগদান

নতুন সচিবের যোগদান

নতুন সচিবের যোগদান
নতুন সচিবের যোগদান

অনুসন্ধান ২৪>> মো. সামসুল আরেফিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা সামসুল আরেফিন এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার (০৫ ফেব্রুয়ারি) সকালে বিভাগের বিদায়ী সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এর আগে তাকে স্বাগত জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা।

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি প্রথম সহকারী কমিশনার হিসেবে মানিকগঞ্জে যোগদান করেন। তিনি উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিবসহ, বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকসহ বিভিন্ন জেলায় মাঠ প্রশাসনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে অনার্স এবং ফিন্যান্স ও ব্যাংকিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দেশে-বিদেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দাপ্তরিক প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেনসহ পৃথিবীর বিভিন্ন দেশ তিনি সফর করেছেন।

মাদারীপুর জেলা শহরের ইটেরপুল লাল বাড়িতে জন্মগ্রহণ করেন সামসুল আরেফিন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯