বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানে আপত্তিকর কনটেন্ট উইকিপিডিয়া নিষিদ্ধ

পাকিস্তানে আপত্তিকর কনটেন্ট উইকিপিডিয়া নিষিদ্ধ

পাকিস্তানে আপত্তিকর কনটেন্ট উইকিপিডিয়া নিষিদ্ধ
পাকিস্তানে আপত্তিকর কনটেন্ট উইকিপিডিয়া নিষিদ্ধ

অনুসন্ধান ২৪ >> আপত্তিকর কনটেন্ট সরিয়ে না নেওয়ায় পাকিস্তানে জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিয়ন্ত্রক এ কর্তৃপক্ষ বলছে, ওয়েবসাইটটে তাদের অনুরোধের প্রেক্ষিতে উইকিপিডিয়া কিছু তো বলেইনি, এমনকি প্রশ্নবিদ্ধ কনটেন্টগুলো সরিয়েও নেয়নি।

শনিবার বেধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে আপত্তিকর ও পবিত্রতা ক্ষুণ্নকারী কনটেন্ট ব্লক না করায় উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। পিটিএর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডন।

উইকিপিডিয়া পরিচালনাকারী দাতব্য সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন বৃহস্পতিবার বলেছে, তারা উইকিপিডিয়ায় কী কী কনটেন্ট থাকবে এবং কীভাবে থাকবে, কীভাবে রাখা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন না।

পিটিএ-র মুখপাত্র মালাহাত ওবায়েদ বলেছেন, নির্দেশ না মানায় প্রাথমিকভাবে উইকিপিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। উইকিপিডিয়া যদি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চিহ্নিত পবিত্রতা ক্ষুণ্নকারী কনটেন্টগুলো সরিয়ে নেয়, তবে তাদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখা হবে।

এর আগে পাকিস্তান ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তাদের দেশে ইউটিউব বন্ধ করে রেখেছিল। সাম্প্রতিক বছরগুলোতেও দেশটি ‘অশালীন’, ‘অনৈতিক’ কনটেন্টের কারণে একাধিকবার জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ রেখেছিল।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯