বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভালোবাসা দিবসের প্রাক্কালে কোটি কোটি কনডম বিলির ঘোষণা

ভালোবাসা দিবসের প্রাক্কালে কোটি কোটি কনডম বিলির ঘোষণা

অনুসন্ধান ডেস্ক:: ‘ভ্যালেন্টাইনস ডে’ বা ভালোবাসা দিবসের আগে নিরাপদ যৌনতার প্রচারের উদ্দেশ্যে অভিনব উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড সরকার।

নাবালিকাদের সন্তানধারণ রুখতে এবং তরুণ প্রজন্মের মধ্যে যৌনরোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি কমাতে বিনামূল্যে সাড়ে ৯ কোটি কনডম বিতরণ করছে দেশটি। ইতোমধ্যে থাইল্যান্ড সরকার গত ১ ফেব্রুয়ারি থেকেই তরুণদের মধ্যে কনডম বিলির প্রক্রিয়া শুরু করেছে।

এই বিষয় থাইল্যান্ড সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তরুণদের জন্য চারটি আকারের কনডম বিলি করা হচ্ছে।

দেশের সব হাসপাতাল, ওষুধের দোকান এবং প্রাইমারি কেয়ার ইউনিট থেকে তরুণরা কনডম সংগ্রহ করতে পারবেন। যাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার কার্ড রয়েছে। তারা ১ বছরে প্রতি সপ্তাহে ১০ টি করে কনডম বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।’

থাইল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা দপ্তরের (এনএসএইচও) পক্ষ থেকে জানানো হয়েছে, অবাঞ্ছিত গর্ভধারণ ও সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামিডিয়া, সার্ভাইকাল ক্যানসার, এইচআইভি, এডসের মতো যৌনবাহিত রোগের সংক্রমণ রোধ করার জন্য বিনামূল্যে কনডম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএসএইচও-এর সেক্রেটরি জেনারেল বলেন থম্মতাচারী বলেন, ‘তরুণদের মধ্যে লুব্রিকেটিং জেলসহ বিনামূল্যে কনডম বিতরণ করা হবে।

যারা বিনামূল্যে কনডম সংগ্রহ করতে চান তাদের ‘পাওট্যাঙ্গ’ মোবাইল অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সেখানে তাদের নিজ নিজ এলাকায় কোন নির্দিষ্ট কেন্দ্র থেকে তারা কনডম সংগ্রহ করবেন, সেটাও জানাতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯