শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঘন কুয়াশায় দিক হারিয়ে ৫টি নৌকার ওপর উঠে গেল যাত্রীবাহী লঞ্চ

ঘন কুয়াশায় দিক হারিয়ে ৫টি নৌকার ওপর উঠে গেল যাত্রীবাহী লঞ্চ

অনুসন্ধান ডেস্ক:: ঘন কুয়াশায় দিক হারিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জে যাত্রীবাহী একটি লঞ্চ পাঁচটি ইঞ্জিনচালিত নৌকার ওপর উঠে যাওয়ায় সেগুলো দুমড়ে-মুচড়ে গেছে। এতে নিখোঁজ রয়েছেন দুই জেলে। আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফুলী সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

লঞ্চ প্রিন্স অব রাসেল-৫ ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাচ্ছিল। মেহেন্দীগঞ্জ উপজেলার নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ জেলেরা হলেন- পাশের হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের বাকিউল্লাহ (৪০) ও একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাকের সিকদার (৩৫) স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলাগামী লঞ্চটি ভোররাত চারটার দিকে চরশেফুলী স্টেশনে ভিড়ছিল।

লঞ্চটি মাঝনদী থেকে পন্টুনের দিকে যাচ্ছিল। পন্টুনের অদূরে নদীর তীরে বাঁধা ছিল মাছ ধরার কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা। ঘন কুয়াশায় লঞ্চটি দিক হারিয়ে নৌকার সারির ওপর উঠে যায়। এতে পাঁচটি নৌকা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অন্য জেলেরা নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেও নিখোঁজ হন দুজন।

নৌ-পুলিশের পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, লঞ্চ এবং কর্মচারীদের আটক করা হয়েছে। যাত্রীদের ট্রলারে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯