বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৮ বছরের পুত্রবধূকে বিয়ে করলেন ৭০ বছরের শ্বশুর

২৮ বছরের পুত্রবধূকে বিয়ে করলেন ৭০ বছরের শ্বশুর

অনুসন্ধান ডেস্ক: ছেলের মৃত্যুর পর পুত্রবধূর আবার বিয়ে দিয়েছিলেন এক ভারতীয় ব্যক্তি। কিন্তু ওই সংসার টেকেনি। কয়েক দিন কাটতে না কাটতেই পুরনো শ্বশুরবাড়িতে ফিরে এসেছিল বৌমা। এরপর আর ঝামেলা না বাড়িয়ে ২৮ বছরের পুত্রবধূকে নিজেই গোপনে বিয়ে করে নিলেন ৭০ বছর বয়সী শ্বশুর।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ছাপিয়া উমারো গ্রামে। ৭০ বছর বয়সী কৈলাস যাদব বরহালগঞ্জ থানায় চৌকিদার হিসেবে কাজ করেন। ১২ বছর আগে মারা গেছেন তার স্ত্রী।

তার তৃতীয় পুত্রের মৃত্যু হয় এর কিছু দিন পরেই। অল্পবয়সী বৌমা কি সারা জীবন একাই কাটাবে? সে কথা ভেবেই পুত্রবধূ পূজাকে রাজি করিয়ে দ্বিতীয়বার তার বিয়ে দিয়েছিলেন কৈলাস।

কিন্তু দুর্ভাগ্যবশত, পূজার দ্বিতীয় বিয়েও সুখের হয়নি এবং ওই সংসার টেকেনি। এরপর কয়েক দিন কাটতে না কাটতেই নিজের প্রথম শ্বশুরবাড়িতে ফিরে আসেন তিনি।

জানা গেছে, এরপর পাড়া-প্রতিবেশীদের কাউকে কিছু না জানিয়ে গোপনে পূজাকে বিয়ে করে নেন কৈলাস। সম্প্রতি দু‘জনের বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই পুরো ঘটনা সামনে আসে।

বরহালগঞ্জ থানার কর্মকর্তা জে এম শুক্লা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তিনিও ছবিটি দেখেছেন। ঘটনার বিষয়ে তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন।

বর্তমান স্বামী পূজার থেকে ৪২ বছরের বড়। তবে এটা নিয়ে তার কোনো নেতিবাচক ধারণা নেই। বিভন্ন সূত্রের খবরে জানা গেছে, পারস্পরিক সম্মতিতেই ওই বিয়ে হয়েছে। তাই কারও পক্ষ থেকেই এই বিষয়ে কোনো অভিযোগ জমা পড়েনি।

সূত্র : দ্যা ওয়াল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯