শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফেসবুক লাইভে এসে ৪ জনকে চাকরিচ্যুত করলেন মেয়র সাদিক

ফেসবুক লাইভে এসে ৪ জনকে চাকরিচ্যুত করলেন মেয়র সাদিক

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল সিটি করপোরেশনের প্রকৌশল শাখার চার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। একটি সড়ক পুনর্নির্মাণে অযৌক্তিক প্রাক্কলন তৈরি এবং নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে এ নির্দেশ দেন তিনি।

গত শনিবার রাতে এক ফেসবুক লাইভে এই নির্দেশ দেন বিসিসি মেয়র। চাকরি হারাতে যাওয়া চার জন হলেন- উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, সহকারী প্রকৌশলী (চুক্তিভিত্তিক) বাকীউল্লাহ, এস্টিমেটর (চুক্তিভিত্তিক) মো. শাওন আকন এবং কার্য সহকারী (অস্থায়ী) শাহজাহাল।

সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডের ৩.২৫ কিলোমিটার সড়ক কার্পেটিং কাজ শুরু হয়েছে সম্প্রতি। গত শনিবার বিকেলে আকস্মিক ওই সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন মেয়র। এ সময় নিম্নমানের ইটের ব্যবহার দেখে ক্ষুব্ধ হন তিনি।

ওই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকলেও পুরো ৩.২৫ কিলোমিটারে বড় বড় খানাখন্দ দেখিয়ে প্রয়োজনের তুলনায় প্রকৌশলীরা বাড়তি প্রাক্কলন তৈরি করেছে বলে সন্দেহ করেন মেয়র। ওই কাজে সম্পৃক্ত চার কর্মকর্তা-কর্মচারীকে রাতে নিজ বাসায় ডেকে তিরস্কার করেন তিনি।

গত শনিবার রাতে সিটি মেয়রকে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ করতে দেখা যায়। সেই লাইভে ৪ কোটি টাকা ব্যয়ে নগরীর ধান গবেষণা সড়কের ৩.২৫ কিলোমিটার পুনর্নির্মাণ কাজে অযৌক্তিক প্রাক্কলন তৈরি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হওয়ায় ওই কাজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের উপর ক্ষোভ ঝাড়েন সাদিক আবদুল্লাহ।

অস্বাভাবিক প্রাক্কলন তৈরি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদের একহাত নেন মেয়র। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে স্থায়ী, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুত করতে বিসিসির প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, দায়িত্ব অবহেলার অভিযোগে প্রকৌশল শাখার চুক্তিভিত্তিক একজন সহকারী প্রকৌশলী, একজন উপ-সহকারী প্রকৌশলী (স্থায়ী), চুক্তি ভিত্তিক একজন এস্টিমেটর এবং অস্থায়ী একজন কার্য সহকারীকে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছেন মেয়র। তাদের প্রত্যেককে চাকরিচ্যুত করার চিঠি দেুয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯