শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রধানমন্ত্রীর আগমণের অপেক্ষায় রাজশাহীবাসী

প্রধানমন্ত্রীর আগমণের অপেক্ষায় রাজশাহীবাসী

অনুসন্ধান ডেস্ক:: নগরীর পাশাপাশি রাজশাহী বিভাগের আটটি উপজেলার উৎসাহী মানুষ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে মহানগরীটি বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়েছে। নগরীর রাস্তার পাশের দেয়ালগুলোতে ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধান অতিথি হিসেবে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী নগরী ও জেলা ইউনিট এ জনসভার আয়োজন করছে।

জনসভায় ভাষণ দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী প্রায় ১৩১৬.৯৭ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের উদ্বোধন করবেন। প্রায় ৩৭৬.২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসভাস্থল পর্যন্ত সড়কের দুই পাশে বড় ও মাঝারি আকারের ব্যানার ও পোস্টার দিয়ে সজ্জিত করেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহীর মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন বলেন, জনসভা ও এর আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকায় জনসাধারণ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসভাটি সফল করার প্রস্তুতিতে সহায়তার জন্য বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে।’

মেয়র লিটন বলেন, আইন প্রয়োগকারী সংস্থা এ জনসভাকে সফল করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে জনসমাবেশটি সফল করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

আরএমপি কমিশনার আনিসুর রহমান বাসসকে বলেন, নগরীতে ২০২৩ সালের ২৭ জানুয়ারি সকাল ৬টা থেকে ৩০ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও আতশবাজি বহন, ব্যবহার ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। ওই সময়ে পূর্ব অনুমতি ছাড়া ড্রোন চালানো নিষিদ্ধ।

এ ছাড়া ওই সময়ে দেশি-বিদেশি মদ, স্পিরিট ও অ্যালকোহলসহ সব ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মীরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত।

কমিশনার আনিসুর রহমান বলেন, যেহেতু এখানে দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যায় লোকজনের সমাগম হওয়ার কথা, তাই জনসভাটিকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই তারা এসব বিধিনিষেধ আরোপ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯