শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশের ভূখন্ডে আর কোন রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ভূখন্ডে আর কোন রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ভূখন্ডে আর কোন রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের ভূখন্ডে আর কোন রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

অনুসন্ধান  ২৪ >>পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ পুনর্ব্যক্ত করেছেন, বাংলাদেশের ভূখন্ডে আর কোন রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না।

মোমেন বলেন, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান তার কাছে নেই। কারণ গত সাড়ে পাঁচ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমার ফেরত নেয়নি।

রাজধানীতে ডিসি কনফারেন্সে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, “রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে তাদের নিজ ভূখন্ডে ফিরে যেতে হবে এবং তাদের প্রত্যাবাসন আমাদের (বাংলাদেশের) অগ্রাধিকার।

তিনি সাংবাদিকদের বলেন, “মিয়ানমার বলেছে তারা তাদের জনগণকে ফিরিয়ে নেবে কিন্তু তাদের আন্তরিকতার অভাব রয়েছে।”
বাংলাদেশ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে কক্সবাজার জেলায় ১.২ মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তাদের বেশিরভাগই মিয়ানমারে সামরিক দমন অভিযানের পরে সেখানে পৌঁছেছে, যাকে জাতিসংঘ “জাতিগত নির্মূলের উদাহরণ” এবং অন্যান্য মানবাধিকার গোষ্ঠী “গণহত্যা” বলে অভিহিত করেছে।

মোমেন বলেন, তিনি অবৈধ অভিবাসন, পাহাড় কাটা এবং ব্যক্তিগত জমি দখল রোধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে ডিসিদের নির্দেশনা দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ডিসিদের অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করতে এবং তাদের নিজ নিজ জেলায় মানব পাচার চক্রের সাথে সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

ডিসিদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯