শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গ্রেফতার এড়াতে পুলিশের সামনেই বিষপান মাদক কারবারি নারীর!

গ্রেফতার এড়াতে পুলিশের সামনেই বিষপান মাদক কারবারি নারীর!

অনুসন্ধান ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সামনেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মৌসুমি আক্তার (২৫) নামে এক নারী। পুলিশের দাবি, তিনি এলাকায় চিহ্নিত মাদকসম্রাজ্ঞী। ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নূরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী এখন ঢাকায় চিকিৎসাধীন।

জানা গেছে, আখাউড়া থানা পুলিশের একটি টহল দল সোমবার বিকালে পৌরশহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা শহিদ চৌধুরী নামে এক ব্যক্তির সবজি ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করে। ওই গাঁজা মাদকসম্রাজ্ঞী মৌসুমির বলে পুলিশ জানতে পারে।

গাঁজা উদ্ধারের ঘটনায় সন্ধ্যার দিকে আখাউড়া থানার মহিলা পুলিশ সদস্যসহ কয়েকজন পুলিশ মৌসুমির বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরে তল্লাশি চালায় পুলিশ এবং মৌসুমির নামে মাদক মামলা আছে উল্লেখ করে থানায় যেতে বলে।

এ নিয়ে মৌসুমির সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। একপর্যায়ে মৌসুমি পুলিশকে জানান, ‘আপনারা বসেন আমি বোখরা পরে আসছি। এই বলে ঘরে থাকা বিষ পান করে মৌসুমি।

এ সময় পুলিশ গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম যুগান্তরকে বলেন, মৌসুমি এলাকার একজন চিহ্নিত মাদকসম্রাজ্ঞী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে তার কাছে থাকা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তার বাড়িতে অভিযান চালানো হলে গ্রেফতার এড়াতে তিনি বিষপান করেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯