বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
স্বল্প বসনা নারীর শরীরে হাত দিয়ে দানি আলভেস গ্রেফতার

স্বল্প বসনা নারীর শরীরে হাত দিয়ে দানি আলভেস গ্রেফতার

অনুসন্ধান ডেস্ক:: ব্রাজিলের অভিজ্ঞ রাইট ব্যাক এবং সাবেক বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির ডিফেন্ডার দানি আলভেসকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। তবে আলভেস শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

শুক্রবার (২০ জানুয়ারি) তাকে স্পেনের কাতালুনিয়া থেকে গ্রেফতার করা হয়।  জানা গেছে, ৩০ ডিসেম্বর আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন একজন নারী।

তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, বার্সেলোনার এক নাইট ক্লাবে আলভেস তাকে স্বল্প বসনা দেখে শরীরে হাত দেন এবং যৌন হয়রানি করেন। ওই ঘটনায় মামলা করেন ওই নারী।

আলভেস সাক্ষ্য নিতে কাতালুনিয়ার থানায় হাজিরা দিয়েছিলেন। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। এখন তাকে আদালতে শুনানির মাধ্যমে জামিন নিতে হবে।

মামলা হওয়ার পরে আলভেস বলেছিলেন, ‘আমি ওই নারীকে চিনি না। আমি কারো জায়গায় গিয়ে হস্তক্ষেপ করিনি। কীভাবে আমি একজন নারী কিংবা মেয়ের সঙ্গে এমন করতে পারি। ঈশ্বরের দোহাই আমি এমন কিছু করিনি।’

বার্সেলোনার নাইট ক্লাবে অনেকে ছিলেন। তিনিও অন্যদের সঙ্গে নাচ ছিলেন বলেও তখন উল্লেখ করেছিলেন কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে একটি ম্যাচ খেলা আলভেস, ‘হ্যা, আমি সেখানে ছিলাম, আরও অনেকে ছিলেন, সেখানে আমি নিজের মতো করে উপভোগ করছিলাম।

যারা আমাকে চেনেন, তারা জানেন, আমি নাচতে পছন্দ করি। কিন্তু কারো জায়গায় গিয়ে আমি নাচিনি। আমি এটা কি করে করতে পারে কোনো মেয়ে বা নারীর সঙ্গে?’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯