শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুক্তিযোদ্ধা বাবার ভাতার টাকা না দেওয়ায় মাকে পেটালো ৩ ছেলে

মুক্তিযোদ্ধা বাবার ভাতার টাকা না দেওয়ায় মাকে পেটালো ৩ ছেলে

অনুসন্ধান ডেস্ক:: বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকা দিতে অস্বীকার করায় বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করেছে তার তিন ছেলে। সিরাজগঞ্জে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খিদরানি গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত বৃদ্ধার নাম মির্জা আছিয়া রহমান (৬৫)। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মির্জা মতিয়ার রহমানের সহধর্মিণী তিনি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে আহত মির্জা আছিয়া রহমানকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আছিয়া রহমান বাদী হয়ে তিন ছেলেকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন, বড় ছেলে ফারুক, মেজো ছেলে আসলাম ও ছোট ছেলে সবুজ।

ঘটনার বর্ণনা দিয়ে আছিয়ার বড় মেয়ে নাজমা ও ছোট মেয়ে নাসিমা বলেন, ‘চার বছর আগে তাদের বাবা মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের মৃত্যু হয়।

বাবার মৃত্যুর পর থেকেই মা মির্জা আছিয়া রহমান ভাতার টাকা তুলছেন। এ টাকা তিনি ছেলে-মেয়েদের মধ্যে ভাগ করে দিচ্ছেন এবং নিজের খরচের জন্য কিছু টাকা রাখছেন। পরে নিজের জমানো টাকা দিয়ে জমি কেনেন মা।

নিজের নামে দলিল করেন তিনি। এতে মায়ের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন আমাদের তিন ভাই। জমি লিখে না দেওয়ায় এবং ভাতার পুরো টাকার দাবিতে দীর্ঘদিন ধরে ছেলেরা মাকে (আছিয়া রহমান) বিভিন্ন সময় গালিগালাজ ও নির্যাতন করে আসছিল।

এসব বিষয় নিয়ে গত ১৪ জানুয়ারি স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা বৈঠক করেন। কিন্তু ওই বৈঠকের সিদ্ধান্ত না মেনে সেখান থেকে মাকে তুলে নিয়ে যায় ভাইয়েরা। তারপর মেজ ছেলে আসলামের বাড়িতে আটকে রেখে মাকে মারপিট করে তারা।’

আছিয়া রহমান বলেন, ‘আমাকে আটকে রেখে ছেলেরা খুব মেরেছে। পায়ে ও কোমরে আঘাত করেছে। এ কারণে উঠতে-বসতে পারছি না। সুযোগ পেয়ে রাতেই পালিয়ে আসি। ’

বড় ছেলে ফারুক তাকে গলাটিপে হত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মাহমুদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ইতোমধ্যেই তারা জামিন নিয়েছে বলে শুনেছি।’

এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি কিবরিয়া হাসান রিপন বলেন, ‘একজন মাকে কোনো সন্তান ভাতার টাকার জন্য নির্মমভাবে পায়ে ও কোমরে আঘাত করতে পারে! এটা খুব ঘৃণিত অপরাধ। মুক্তিযোদ্ধার সন্তান হলেও তাদের এমন অপরাধ মেনে নেওয়া যায় না।’

সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী ফজলুর রহমান বলেন, ‘ওই সালিসি বৈঠেকে আমিও ছিলাম। কিন্তু তার ছেলেরা কারও কথাই শোনেনি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯