বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পরীক্ষার সময় শিক্ষককে ছুরি হামলা শিক্ষার্থীর

পরীক্ষার সময় শিক্ষককে ছুরি হামলা শিক্ষার্থীর

অনুসন্ধান ডেস্ক: ভারতের দিল্লির এক স্কুলে পরীক্ষা চলাকালীন সময় এক শিক্ষককে ছুরিকাঘাত করেছে এক শিক্ষার্থী। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, দিল্লির ইন্দারপুরি অঞ্চলে আজ বৃহস্পতিবার ঘটেছে এ ঘটনা। ভুদেব নামে ওই শিক্ষক এক প্রাক্টিক্যাল পরীক্ষা পরিদর্শন করছিলেন। সেই সময় এক শিক্ষার্থী তাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে। আহত শিক্ষককে স্থানীয় বিএলকে কাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দ্বাদশ শ্রেণির ওই অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হয়েছে। তবে ঠিক কী কারণে শিক্ষকের ওপর এ হামলার ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। পুরো এই ঘটনার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯