বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আফগানিস্তানে এবার চুরির দায়ে প্রকাশ্যে হাত কর্তন!

আফগানিস্তানে এবার চুরির দায়ে প্রকাশ্যে হাত কর্তন!

অনুসন্ধান ডেস্ক: চুরির দায়ে আফগানিস্তানে এবার প্রকাশ্যে হাত কেটে চার জনের শাস্তি কার্যকরের অভিযোগ উঠেছে তালেবান সরকারের বিরুদ্ধে। এরমধ্যেই দেশটিতে শুরু হলো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর আংশিক কার্যক্রম।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাত কেটে শাস্তি কার্যকরের বিষয়টি প্রকাশ্যে আনেন ব্রিটিশ-আফগান সমাজকর্মী শবনম নাসিমি। তিনি বলেন, শাস্তি কার্যকরের সময় কান্দাহার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্থানীয় জনতা ও তালেবান কর্মকর্তারা।

তবে দেশটির সুপ্রিম কোর্টের দাবি, ডাকাতির অভিযোগে কান্দাহারে ৯ জনের সাজা কার্যকর হয়। হাত কেটে নয়, বরং তাদের ৩৫ থেকে ৪০ বার বেত্রাঘাত করা হয় বলে দাবি তালেবানের।

২০২১ সালে ক্ষমতাগ্রহণের পরই পুনরায় হাত কাটার আইন ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলো তালেবান প্রশাসন। এদিকে, তীব্র শীতে বিপর্যস্ত আফগানিস্তানের কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে মাইনাস ২১ ডিগ্রি সেলসিয়াসে। মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। খাদ্য, অর্থ ও মানবিক সংকটে দুই কোটি ৮০ লাখের বেশি মানুষ।

এ অবস্থায় এক মাস বন্ধ থাকার পর দেশটিতে কাজ শুরু করেছে কেয়ার ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেনের মতো কয়েকটি দাতব্য সংস্থা। স্বাস্থ্যখাতে নারী কর্মীদের কাজের সুযোগ দেবে তালেবান এমন প্রতিশ্রুতির পর কার্যক্রম শুরু করলো সংস্থাগুলো। সূত্র: নোভা নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯