শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত

ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত

অনুসন্ধান ডেস্ক: শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এলপি গ্যাসভর্তি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহতরা হলেন— রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জ্বিলানি (২৮), চালকের সহকারী রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)।

পদ্মা দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয়জন মারা যান।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে ঢাকাগামী একটি একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয় যাত্রী ঘটনাস্থলে নিহত হন। মরদেহ উদ্ধার করে জাজিরা স্বাস্থ্যকমপ্লেক্স রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯