শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা 

জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা 

অনুসন্ধান ডেস্ক: অবশেষে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনেই ঢাকায় আসবেন মেসি-দি মারিয়ারা।

আজ মঙ্গলবার বাফুফে সুত্রে এমনটাই জানা গেছে। তবে আগামীকাল বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। বাফুফে সূত্র জানিয়েছে, জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।

জানা গেছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে ম্যাচটি। তবে দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়ামটির সংস্কারকাজ চলছে। এজন্য বাফুফের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে।

ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেখান থেকে বাছাই করে যেকোনো একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে।

গত ৯ জানুয়ারি বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের পর আলবিসেলেস্তেদের বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

তখন বাফুফে প্রধান জানিয়েছিলেন, লিওনেল স্কালোনির শিষ্যদের বাংলাদেশে আনতে প্রায় ১০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় শতকোটি টাকার বেশি খরচ হতে পারে। এর আগে ২০১১ সালে ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা দল। সেবার মেসিদের আনতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার খরচ হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯