শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্যাডমিন্টন খেলার পর নাস্তা নিয়ে তর্কাতর্কি: ছুরির আঘাতে দুই ভাইয়ের মৃত্যু

ব্যাডমিন্টন খেলার পর নাস্তা নিয়ে তর্কাতর্কি: ছুরির আঘাতে দুই ভাইয়ের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব লারপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলার পরে নাস্তা খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়ছার হামিদ ও জুনুর ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল। দুজনেই সম্পর্কে আপন চাচাত ও জেঠাত ভাই বলে জানা গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, পৌনে ১২ টার দিকে ছুরিকাঘাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়। বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাতে লারপাড়া বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনের মত ব্যাডমিন্টন খেলা চলে।

রাত সাড়ে ১১টার দিকে ব্যাডমিন্টন খেলার পর নাস্তা খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে শুরু হয়। পরে ছুরিকাঘাত দুজন গুরুতর আহত হন।

তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯