শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসত ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরেকজন দগ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১০ মিনিটে বসত ঘরে আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনে পুড়ে পাঁচজন মারা গেছেন। এরা সবাই একই পরিবারের সদস্য। তারা সবাই ঘুমাচ্ছিলেন। তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে মাটির চুলায় লাকড়ি শুকাতে দিয়েছিল পরিবারের সদস্যরা।

সেই লাকড়ি থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুনে পুড়ে অঙ্গার হয় কাঙ্গাল বসাক (৭৪), তার স্ত্রী নমিতা বসাক, তাদের পুত্রবধূ লাকি বসাক, লাকি বসাকের দুই সন্তান স্মরণিকা বসাক ও সৌরভ বসাক।  জানা গেছে, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ পাঁচটি উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় নিয়ে গেছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯