বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বন্দুকের লাইসেন্স পেলেন মহানবী (সা.)-কে কটূক্তিকারী সেই নূপুর শর্মা

বন্দুকের লাইসেন্স পেলেন মহানবী (সা.)-কে কটূক্তিকারী সেই নূপুর শর্মা

অনুসন্ধান ডেস্ক: আবারও বিতর্কে জড়িয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা। গত বছর মহানবী (সা.)কে কটূক্তিকারী সেই নূপুর শর্মা এবার বন্দুক বহনের লাইসেন্স পেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আত্মরক্ষার জন্য বন্দুকের লাইসেন্স চেয়ে আবেদনের পর বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিল্লি পুলিশ নূপুর শর্মাকে এ লাইসেন্স দিয়েছে।

উল্লেখ্য, গত বছর ২৬ মে টেলিভিশন অনুষ্ঠানে মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নূপুর। এ ঘটনার পরপরই শুরু হয় তোলপাড়। ভারতের পাশাপাশি সমালোচনা ঝড় ওঠে আন্তর্জাতিক মহলেও। নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কারও করে বিজেপি।

বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ইসলাম ধর্ম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে ‘দেশে আগুন লাগানোর’ জন্য গত বছরের জুলাই মাসে নূপুর শর্মাকে ক্ষমা চাইতে বলেন আদালত।

এদিকে আদালতের পর্যবেক্ষণের পর থেকে জীবননাশের হুমকি পাওয়ার দাবি করেন নূপুর। এজন্য পুলিশি নিরাপত্তাসহ বন্দুকের লাইসেন্স চেয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ বৃহস্পতিবার তাকে বন্দুক বহনের লাইসেন্স দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯