বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্কুলের খাবারে সাপ, হাসপাতালে ৩০ শিশু

স্কুলের খাবারে সাপ, হাসপাতালে ৩০ শিশু

অনুসন্ধান ডেস্ক:: ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার স্কুলে দুপুরের খাবারে সাপ পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। ওই খাবার খাওয়ার পর অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। খবর এনডিটিভির।কর্মকর্তারা বলেছেন, গতকাল সোমবার জেলার ময়ুরেশবর প্রাথমিক স্কুলের অন্তত ৩০ জন শিক্ষার্থী দুপুরের ওই খাবার খেয়ে অসুস্থ হয়।

স্কুলের এক স্টাফ যিনি এই মিড-ডে মিল প্রস্তুত করেন, তিনিও দাবি করেছেন, খাবারের এক কনটেইনারে সাপ পাওয়া গেছে। তিনি বলেছেন, শিক্ষার্থীরা বমি করা শুরু করলে আমরা দ্রুত তাদের রামপুরহাঁট মেডিকেল এন্ড হাসপাতালে নিয়ে যাই।

ব্লক ডেভেলপমেন্ট কর্মকর্তা দীপাঞ্জন জানা সাংবাদিকদের বলেন, দুপুরের খাবার খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার অভিযোগ বেশকিছু গ্রামবাসী করেছে। আমি প্রাথমিক স্কুলের জেলা পরিদর্শককে এই বিষয় অবহিত করেছি। কর্মকর্তারা বলেছেন, একজন শিশুবাদে সবাইকে হাসপাতাল থেকে ছাড়ানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯