বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সৌদিতে বিরল দৃশ্য, মরুভূমি ছেয়ে গেছে গাছপালায়

সৌদিতে বিরল দৃশ্য, মরুভূমি ছেয়ে গেছে গাছপালায়

অনুসন্ধান ডেস্ক: সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দায় দেখা মিলছে বিরল দৃশ্যের। মরুভূমির বিশাল অঞ্চল ছেয়ে গেছে গাছপালায়। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, বিস্তীর্ণ পাহাড়-পর্বতজুড়ে সবুজের সমারোহ।

মরু অঞ্চলের এমন পরিবর্তনকে ঐতিহাসিক বলছেন বিশ্লেষকরা। স্থানীয়রাও বেশ উপভোগ করছেন সবুজ মরভূমি। খবর রিসার্চ গেট ও ওয়েদার ডটকমের।

মরুভূমির ধুসর রঙ বদলে গেছে সবুজে। সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দার বেশকিছু অঞ্চল ছেয়ে গেছে গাছপালায়। ধূ-ধূ বালুর রাজ্যের এই অভূতপূর্ব পরিবর্তন টের পাওয়া যাচ্ছে মহাশূন্য থেকেও।

কীভাবে ধূসর মরুভূমি আর পাহাড়-পর্বত ঢেকে গেছে সবুজের সমারোহে, সেই ছবি ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে। অল্প সময়ের ব্যবধানে পরিবর্তনের সেই পার্থক্যটাও বেশ স্পষ্ট।

সৌদি আরবের শুষ্ক মরুভূমির সবুজ রঙ বদলে যাওয়া বেশ আলোড়ন তুলেছে সামাজিক মাধ্যমে। বিরল এই দৃশ্য বিস্ময়ের জন্ম দিয়েছে অনেকের মাঝে। স্থানীয়রাও উপভোগ করছেন প্রকৃতির এই পরিবর্তন।

বিস্তীর্ণ জায়গাজুড়ে গাছাপালা জন্মানোর ঘটনাকে ঐতিহাসিক ও বিরল বলছেন বিশ্লেষকরা। জানিয়েছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রভাবেই মরু অঞ্চলের এমন পরিবর্তন।

গেল বছরের ডিসেম্বর থেকেই দফায় দফায় ভারি বৃষ্টিপাত হচ্ছে সৌদিতে। চলতি মাসের টানা বৃষ্টিতে কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে বন্যার, তলিয়ে গেছে সড়কও।

দেশটিতে এমন বৃষ্টির ঘটনা বিরল। অনেকেই বলছেন, এমন বর্ষণের ফলেই আরবের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে জন্ম নিয়েছে গাছপালা।

বেশকয়েক বছর ধরেই, মরুভূমিতে সবুজায়নের নানা উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার। কৃত্রিম পদ্ধতিতে বালুকণা-যুক্ত মাটির উর্বরতা বাড়ানোর চেষ্টা চলছে, অনেক জায়গায় বিভিন্ন পদ্ধতিতে গাছপালাও লাগানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯