বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চীনে ঘন কুয়াশায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৭

চীনে ঘন কুয়াশায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৭

অনুসন্ধান ডেস্ক:: ঘন কুয়াশার জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চীনে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। রোববার (৮ জানুয়ারি) চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে এ দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ‘দুর্ঘটনায় ১৭ জন মারা গেছে। আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ’

সিসিটিভি আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার খবরটি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর, নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, ওই এলাকায় ‘কুয়াশাচ্ছন্ন আবহাওয়া’ বিরাজ করছে।

এতে আরও বলা হয়, ‘ড্রাইভিং ভিজিবিলিটি খুবই কম, দৃশ্যমানতা কম, যা সহজেই সড়ক দুর্ঘটনা ঘটাতে পারে। অনুগ্রহ করে ফগ লাইট ব্যবহারের দিকে মনোযোগ দিন… ধীর গতিতে চালান, সাবধানে গাড়ি চালান, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, পথচারীদের এড়িয়ে চলুন, লেন পরিবর্তন করবেন না এবং ওভারটেক করবেন না। ’

গত মাসে মধ্য চীনে কুয়াশায় কম দৃশ্যমানতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেসময় মহাসড়কে গাড়ির স্তূপ সৃষ্টি হয়। ওই দুর্ঘটনায় একজন ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯