বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শরীর মাটিতে পুঁতে কৃষকের প্রতিবাদ

শরীর মাটিতে পুঁতে কৃষকের প্রতিবাদ

অনুসন্ধান ডেস্ক:: ভারতে কৃষকদের প্রতিবাদের ঘটনা প্রায়ই দেশটির বিভিন্ন সংবাদপত্রে ওঠে আসে। এবার মহারাষ্ট্রে জমির দলিল না পাওয়ায় ভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন এক কৃষক। ওই কৃষকের নাম সুনীল যাদব।

তিনি মাটির নিচে অর্ধেক শরীর পুঁতে রেখে প্রতিবাদ করছেন। সেই ঘটনার ছবি প্রকাশ পেয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এ খবর জানা গেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি থেকে। সুনীলের অভিযোগ, ২০১৯ সালে দাদাসাহেব গায়কোয়াড় প্রকল্পের অধীনে তাকে ২ একর জমি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও জমির কাগজ বুঝে পাননি। তাই নিজেকে কবর দিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি তার। শেষ পর্যন্ত প্রতিবাদের জন্য অভিনব এ পথ বেছে নিয়েছেন।

জমির কাগজ হাতে না পাওয়া পর্যন্ত তিনি প্রতিবাদ বন্ধ করবেন না বলেও জানিয়েছেন। ২০১৯ সালের নভেম্বরে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন দেশটির হাজারও কৃষক।

সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা রক্তদান শিবিরের আয়োজনও করেন। পরে মোদী সরকার সেই আইন প্রত্যাহার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯